বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আবরার হত্যায় সিলেট থেকে মাজেদুল গ্রেপ্তার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাহাদ হত্যা মামলায় বুয়েট শিক্ষার্থী মাজেদুল ৮ নম্বর আসামি।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেপ্তার করা হয়। মাজেদুল বুয়েটের এমএমই বিভাগ, ১৭তম ব্যাচের শিক্ষার্থী।

ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান মাজেদুলের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে খুন করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com