বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতিঝিলে ডিবি পরিচয়ে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রাজধানীর মতিঝিলে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, ছিনতাইয়ের ঘটনায় একজনকে মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, নাইমুর রহমান নামে এক ব্যক্তি ৯০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাস তার গাড়ির গতিরোধ করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে মাইক্রোবাসে থাকা পাঁচজন ৭০ লাখ টাকাভর্তি ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com