বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানীর পুরান ঢাকায় কারখানা কর্মচারী হত্যা

নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানীর পুরান ঢাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৪/৩ হাজি ওসমান গনি রোডের আল-আমিন নামের একটি জুতার কারখানায় পিয়াল (১৮) নামের এক কর্মচারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। বংশাল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) পাঠায়। পুলিশ জানায়, এ ঘটনায় ওই কারখানার বাবু নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। পিয়াল দীর্ঘদিন ধরে ওই জুতার কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ডুলিয়া ইউনিয়নের পাইটাকুল। বাবুর বাড়িও কিশোরগঞ্জে। ঘটনার পর পিয়ালের বাবা লিকন (৫০) বাদী হয়ে বংশাল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বাবা লিকন বলেন, ‘পিয়ালরে কেন যে মারল কিছুই বুঝলাম না। মামলা করছি, এহন ন্যায়বিচার যাতে পাই সেইটা চাই।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com