বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট তারকারাও। শুধু এখানেই শেষ নয়। এবার ভারতবাসীকে ‘শুভ দীপাবলি’র বার্তা পাঠিয়েছেন ব্রায়ান লারা থেকে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথও। তবে টুইটের মাধ্যমে অভিনব বার্তা পাঠিয়েছেন জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল। হিন্দি ভাষায় শুভকামনা জানিয়েছেন তিনি।
টুইটে ওজিল লিখেছেন, ‘‘মেরি তরফ সে দিওয়ালি কি হার্দিক শুভ কামনায়ে। আমার তরফ থেকে দিওয়ালির শুভকামনা। ভারতে আমার ভক্তদের জানাই দিওয়ালির শুভেচ্ছা।’’
ওজিলের করা সেই টুইটে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়! বিরাটের সঙ্গে ছবি টুইট করে আনুশকা লিখেছেন, ‘‘আমাদের পরিবারের তরফ থেকে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জানাই শুভ দীপাবলি। আমাদের সবার জীবন আলোকিত হয়ে উঠুক। সত্যের জয় হোক।’’
সূত্র : আনন্দবাজার পত্রিকা