বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দিল্লি বায়ুদূষণের প্রভাবের আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সূচি অনুযায়ী, ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিতব্য প্রথম টি-টোয়ন্টি দিয়ে সিরিজ শুরু করবে সাকিব বাহিনী। তবে বায়ুদূষণের কারণে ম্যাচটি আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ দীপাবলির সময় দিল্লির আবহাওয়া আরও খারাপের দিকে যায়। আর এই উৎসবটির এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি।

ভারতের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মতে, শহরটিতে এখন ৩৫৭ মাত্রার বায়ুদূষণ চলছে।

জানা গেছে, ইতিমধ্যে এখানকার বায়ুদূষণের মাত্রা খুবই খারাপ বলে জানিয়ে দিয়েছে একিউআই। তাদের হিসেবে ৩০১-৪০০ মাত্রাটি খুবই খারাপ বলে বিবেচিত হয়।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানাচ্ছে, বায়ুদূষণ এ ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘দেখেন দীপাবলির এক সপ্তাহ পর এই ম্যাচটি মাঠে গড়াবে। আমরা আশা করি এতে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়তে হবে না।’

উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালের ডিসেম্বর একই (ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম) মাঠে গড়ায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। সেই ম্যাচে বায়ুদূষণের কারণে ফিল্ডিংয়ে থাকা লঙ্কানদের প্রায় সব ক্রিকেটারই মুখে মাস্ক পড়ে মাঠে নেমেছিলেন।

ভারত সফরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়াও ২টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com