বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা বন্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
একই সময় গারুদহ নদী থেকে অবৈধ সুতি জাল উচ্ছেদ ও বৈশাখী ওরাল এন্ড ডেন্টাল কেয়ারে বৈধ কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুর রহমান। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, ঢাকা মৎস্য ভবনের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম আবুল বাসার, সহকারী প্রকল্প কর্মকর্তা (নিমগাছী) ড. মোসাফিস চৌধুরী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহদুদা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ক্ষেত্র সহকারী মো. জাহাঙ্গীর আলম ও গাজীউর রহমান, সলঙ্গা থানার এ এস আই নুরুল ইসলাম প্রমুখ।
পরে তাদের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।