বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার পালশাতে দুবৃত্তদের ছুরিকাঘাতে উজ্জল(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের পালশা তাল পুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে সোমবার রাতে পালশা তালপুকুর এলাকায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে । জীবন বাঁচাতে উজ্জল দৌড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় চলে আসে। টহল পুলিশ দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে মেডিকেল ফাঁড়ির এসআই আজিজ মন্ডল জানান, উজ্জলকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।