বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মূল আসামী রহিম গ্রেফতার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া সদরের শাখারিয়া গোপালবাড়ি গ্রামে এক প্রতবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামী আবদুর রহিম (৫০) গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। দুপুরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী বুধবার দুপুরে তার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ জানান, মাইক্রোবাস চালক আবদুর রহিম বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের খাজা প্রামানিকের ছেলে। তিনি গত ৫ অক্টোবর প্রতিবেশি এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নিজ বাড়ির ঘরে নিয়ে যান। এরপর তিনি ওই শিশুকে ধর্ষণ করেন। শিশুর কান্না ও চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আবদুর রহিম পালিয়ে যান। তারা শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মার কাছে দেন। এ ব্যাপারে শিশুর বাবা ওইদিন সদর থানায় আবদুর রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। র‌্যাব কর্মকর্তা আরো জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকা থেকে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com