বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সেই বেলুন বিক্রেতাকে আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রাজধানীর মিরপুরের রুপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আটক করেছে পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদও আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সুস্থ্য হলেই সাঈদকে গ্রেপ্তার দেখানো হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com