শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
বগুড়া সংবাদদাতা : বগুড়া সদরের নিশিন্দারা পাইকার পাড়ায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা, গলায় ফাস দিয়ে আত্মহত্যা চালিয়ে দেওয়ার চেষ্টা, থানায় মামলা, গ্রেফতার -১। বগুড়া সদর থানার মামলা নং৭২/১১২১ তাং ১৮/১০/১৯ ইং তারিখে জানা যায়, বগুড়ার কাহালু থানার রোস্তম চাপড় গ্রামের মৃত হাফেজ মোল্লার পুত্র আক্তার হোসেন মোল্লা তিন মাস পূর্বে তার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) কে সদরের নিশিন্দারা পাইকার পাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র আব্দুল মোমিন শেখের সঙ্গে বিবাহ দেয়। বিবাহের পর থেকে সুমাইয়ার স্বামী মোমিন ২ লক্ষ টাকা যৌতুকের দাবী করে মাঝে মধ্যেই সুমাইয়াকে শারিরিক ও মানসিক নির্যাতন করত । এরই ধারাবাহিকতায় গত১৭/১০/১৯ ইং তারিখ রাতে অথবা ১৮/১০/১৯ ইং তারিখ সকাল অনুমান ৮ টায় সুমাইয়াকে তার স্বামী ও আসামী মৃত সিরাজ শেখের পুত্র আব্দুল মজিদ, আব্দুল মজিদের স্ত্রী আবেদা বিবি গণ তাকে শ্বাস রোধ করে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে রেখে আত্ম হত্যার কথা বলে প্রচার করে। এঘটনায় সুমাইয়ার পিতা আক্তার হোসেন মোল্লা বাদী হয়ে বগুড়া সদর থানায় ২০০৩(ক)/৩০ একটি মামলা দায়ের করে। পুলিশ ১ নং আসামীবে গ্রেফতার করলেও বাকী আসামীরা প্রকাশে ঘুরে বেরাচ্ছে। তাদেরকে দ্রুত আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য ভুক্তভোগী মহল প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।