বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নেতা নির্বাচন করবে মাঠকর্মীরাই

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, সকল সংগঠনের নেতা নির্বাচন করবে মাঠকর্মীরাই। মাঠকর্মীরাই সংগঠনের প্রাণ। সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব তৈরি করতে হবে। আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ঈদগাহ মাঠে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, কোনো নেতৃত্বে যেন অনুপ্রবেশকারী না ঢুকে যায় সেদিকেও মাঠকর্মিদেরও খেয়াল রাখতে হবে। অনুপ্রবেশকারীরা দলের জন্য হুমকি। সব ধরনের অপকর্ম তারাই করে অথচ বদনাম হয় আমাদের। তাই আমাদের সকলেরই এ বিষয়ে সোচ্চার হতে হবে।

জিনজিরা ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা মুযাহিদুল ইসলাম মামুন, সানোয়ার হোসেন বুলবুল, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জিনজিরা ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মোস্তাক আহমেদকে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আজাদ উল্লাহ আজাদকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com