বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সহকারি কোচের পদে ওয়ালশ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : তিন বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। তবে ইংল্যান্ড বিশ্বকাপ শেষেই তাকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বলে চাকরি হারিয়ে খুব বেশিদিন বসে থাকতে হয়নি এই ক্যারিবীয়ান লিজেন্ডকে। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অন্তর্বর্তীকালীন সহকারি কোচ হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছে ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।

জানা গেছে, গত মাসে হেড কোচ হিসেবে গাস লুজিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়ালশ।

ওয়ালশকে ডেপুটি হিসেবে পেয়ে খুশি হেড কোচ লুজি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একজন দারুণ মানসিকতার কোচ পেয়েছি। তিনি মেয়েদের নিয়ে অনুশীলনে যথেষ্টই কাজ করবেন। আমি আশা করি ওয়ালশের সহযোগিতায় মেয়েরা তাদের দারুণ পারফর্ম মাঠে দেখাতে পারবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের আগস্টে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ওয়ালশ। কিন্তু এই দায়িত্ব নেয়ার পর উন্নতি দেখাতে পারেননি তিনি। প্রায় প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টেই ছন্নছাড়া লাইন লেংথ ও অতি হিসেবি হয়ে ওঠায় মাশরাফি-মুস্তাফিজদের বোলিং সমালোচিত হয়েছে। যার ধারাবাহিকতা বজায় ছিল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও। তাই বিশ্বকাপ শেষেই তাঁর সঙ্গে চুক্তি আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়ে দেয় বিসিবি। জানিয়ে দেয় ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com