বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

খালেদা জিয়া কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরো বলেন, খালেদা জিয়া অসুস্থ ছিলেন বলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার যে রোগগুলো ছিল এগুলো আগের রোগ। এখন তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন। আদালত সরকারের নিয়ন্ত্রণে নেই। আদালত স্বাধীন প্রতিষ্ঠান। জঙ্গি সম্পর্কে তিনি বলেন, সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন শান্তি বিরাজ করছে।

কঠিন চীবর দান অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ, স্বণির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com