বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ আটক ৩

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় মাদকরিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুর ২টায় বগুড়া গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আটক তিন মাদককারবারি হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর কাঁঠালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক তাহেরুল ইসলাম রশিদ (২২), আছিমুদ্দিনের ছেলে হেলপার সুরুজ্জামান (২৩) এবং হাতিয়া উপজেলার সিংড়িমারী এলাকার মৃত ইসহাক আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫)। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম এলাকায় পাথরভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে তিন মাদককারবাররিকে আটক করা হয়। এ সময় ওই ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা উত্তরবঙ্গ থেকে ওই ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আছলাম আলী

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com