বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়া ৭১ হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ৪ নারী পুরুষ আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথার ৭১ আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ২ নারী ও ২ পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টার দিকে পুলিশ এই অভিযান চালায়। আটককৃতরা হল, গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিন ধোপাডাঙ্গার মৃত ফয়জার রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৪), একই এলাকার আকবর আলীর মেয়ে বিউটি বেগম (২১), গাবতলী ছিছিয়া পাড়ার আনোয়ার হোসেনের ছেলে আজিজুল হক (২৬) ও শাজাহানপুরের বনানী এলাকার আব্দুস সামাদের মেয়ে সীমা (২১)। বগুড়া সদর ফাঁড়ীর এস আই জিলালুর রহমান জানান, ৭১ আবাসিক হোটেলের ৬ তলার ৬০৫ও ৬০৬ নং কক্ষে ছেলে ও মেয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত আছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই ২ ছেলে ও ২ মেয়েকে আটক করা হয়। আটককৃতরা তাদের অসামাজিক কার্যকলাপের বিষয় স্মিকার করে। পরে তাদেরকে ২৯০ ধারায় বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com