বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে মিশন শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার (৯ নভেম্বর) মুখোমুখি হচ্ছে দুদল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে ম্যাচটি শুরু হবে। কিন্তু এই ম্যাচটি শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। কেনোনা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে খেলা নাও হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘বুলবুল’। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
শনিবার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া অধিদপ্তর এতথ্য জানায়। মূলত আগামী বছর যুব বিশ্বকাপকে সামনে রেখে বছরব্যাপী অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন আগে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আকবর আলীর দল। তবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে বিকল্প ক্রিকেটারদের মাঠে নামিয়েছে বিসিবি। এবার অবশ্য মূল দল যোগ দিয়েছে ওয়ানডে সিরিজে।