বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলবে চার দল

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : গতকাল সোমবার অনুষ্ঠিত হয়ে গেল স্প্যানিশ সুপার কাপ ২০২০ এর সেমিফাইনালের ড্র। ড্র অনুযায়ী বার্সার বিপক্ষে লড়বে এটলেটিকো মাদ্রিদ। আর রিয়ালের বিপক্ষে ভ্যালেন্সিয়া।

২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবে এই চারটি দল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে আগামী ৩ বছর সুপার কাপের আসর বসবে সৌদি আরবে।

জানা গেছে, আগামী বছরের ৮ জানুয়ারি ভ্যালেন্সিয়া-রিয়ালের মধ্যকার প্রথম সেমিফাইনালটি মাঠে গড়াবে। পরদিন এটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে মেসির বার্সেলোনা। একই মাসের ১২ তারিখে মাঠে গড়াবে ফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com