বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ভ্রাম্যমান আদালতে বগুড়া শিল্পি হোটেলের অর্থদন্ড প্রদান

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে “শিল্পি হোটেল” এর ম্যানেজার মোঃ জিল্লুর রহমান (৩২) কে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২০/১১/২০১৯) বগুড়া শহরের নামাজগড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও মোঃ তাসনিমুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ৩ ঘন্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে “শিল্পি হোটেল” এর ম্যানেজার মোঃ জিল্লুর রহমান (৩২) কে ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com