বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ারে নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় গৃবধুর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আচারের বয়াম মেঝেতে পড়ে ভেঙে যায় ও শ্বাশুরির সাথে স্ত্রীর ঝগড়া হওয়ার জের ধরে বগুড়া নন্দীগ্রাম মারজিয়া আকতার রূপালী নামের এক গৃহবধুর মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী। বৃহস্পতিবার রাতে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ন্যাড়া করে দেয়ার পর শ্বশুরবাড়ির লোকজন রূপালীকে বাড়ির একটি ঘরে আটকে রাখেন। শুক্রবার সকালে রূপালীর বাবা-মাকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ রূপালীর স্বামী মোরশেদুল ইসলাকে আটক করে।
নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের বয়াম মেঝেতে পড়ে ভেঙে যায়। এনিয়ে শ্বাশুড়ি বেবি বেগমের সাথে তার ঝগড়া হয়। স্বামী মোরশেদুল রাতে বাসায় ফিরে এ ঘটনা শুনে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তার মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করেন দেন।ঘটনার পর স্বামী ও শ্বাশুড়ি রূপালীকে একটি ঘরে আটকে রাখেন।
শুক্রবার সকালে রূপালী কৌশলে মোবাইলফোনে নাটোরের সিংড়া উপজেলায় তার বাবা-মাকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ইউসুফপুরে গিয়ে রূপালীর স্বামী মোরশেদুলকে আটক করে। এ ঘটনায় রূপালীর মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন বলে ওসি শওকত কবীর জানান। গৃহবধুর মা মঞ্জুয়ারা বেগম জানান, ৯মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মটর সাইকেল কিনবে বলে শ্বশুর বাড়িতে চাপ প্রয়োগ করে, শ্বশুর বাড়ী ৫০ হাজার টাকাও দেয়, পরে আবার মাছ চাষ করার জন্য দুই দফায় ১লক্ষ টাকা নেয় মোরশেদুল।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com