বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে শাকপালা মোড়ের “আরাফাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট” এবং “মুসলিম বেকারী এন্ড কনফেকশনারী”র অর্থদন্ড প্রদান করা হয়েছে। এপিবিএনের প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (২১/১১/২০১৯) বগুড়া জেলার শাহাজাহানপুর থানাধীন শাকপালা মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও পাপিয়া সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ৩ ঘন্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ০১। “আরাফাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট” এর ম্যানেজার মোঃ আমিনুর রহমান (৩২) কে ৫ হাজার টাকা এবং ০২। “মুসলিম বেকারী এন্ড কনফেকশনারী” এর ম্যানেজার মোঃ সাকোয়াত ইসলাম (২৮) কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।