বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যববসায়ী আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ায় ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায় গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর এস আই শহিদুল ইসলাম এর নেতৃত্বে এএসআই আহসান সংগীয় ফোর্স এর সহায়তায় বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ের দক্ষিণ পার্শ্বের ফাঁকা জায়গা হইতে ৩০( ত্রিশ) পিচ্ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হলোঃ রাকিব হাসান(২৫) পিতা মোঃ হারুনুর রসিদ সাং রাজাপুর মধ্যপাড়া ও শফিকুল ইসলাম (৫৩) পিতা মৃত ওসীম উদ্দিন সাং মধ্য কাটনারপাড়া উভয় থানা ও জেলা বগুড়াদ্বয়কে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফাঁড়ী সুত্র জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com