বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া জেলার সদর থানাধীন ঠনঠনিয়া ও জলেশ্বরীতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান ও মোঃ নাসিম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ৩ ঘন্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ০১। “মহরম আলী দই ঘর” এর ম্যানেজার মোঃ রানা (৩৫) কে ২ হাজার টাকা এবং ০২। “টাচ এন্ড টেক” এর প্রোপাইটর হযরত আনোয়ার (৫৮) কে ২ হাজার টাকা এবং ০৩। “ফিরোজ হোটেল” এর ম্যানেজার মোঃ রানা (৩৫) কে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
প্রেস রিলিজ