বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বিএনপি নেতা ও সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার নাশকতার একটি মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৪ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর বকশি বাজারের আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী আদালতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় নাশকতার অভিযোগে মামলা হয়। এসআই দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন।
ওই মামলায় আজিজুল বারী হেলালও আসামি। তিনি আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করেন। একই সঙ্গে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।