বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার নন্দীগ্রামের গোছন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোছন গ্রামের রবিউল ইসলাম (২৮), কদমা গ্রামের বুলবুল হোসেন (২৬), ফারুক হোসেন (২৮), নাটোর জেলার সিংড়া উপজেলার তেরবাড়িয়া গ্রামের আব্দুল গাফফার (৩২), পাকুড়িয়া গ্রামের মুসলেম খাঁ (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১২ এর একটি দল গোছন গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা করা হয়েছে।