বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার আদমদিঘীর সান্তাহার ফাড়ী ইনচার্জ আনিছুর রহমানের ওপর হামলার ঘটনায় ৫ হামলাকারীসহ ৮ জনকে গ্রেফতার করে আজ শনিবার আদালতে প্রেরণ করেছেন। সান্তাহার নিউকলোনীর মুন্টুর ছেলে আলামিন রকি, ময়নুলের ছেলে সেলিম, চাবাগান এলাকার নুর ইসলামের ছেলে রিফাত হোসেন, জিয়ারুল সরকারের মনজুরুল ইসলাম ও আসলাম হোসেনের নুরুল ইসলামের ছেলে শিবলুকে পুলিশের ওপর হামলায় গ্রেফতার করেন।
জানা যায় বগুড়ার আদমদিঘী ফাঁড়ী ইনচার্জ আনিছুর রহমান তার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার সকালে সান্তাহার চা-বাগান শিবলু নামের আকে মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে শিবলুকে আটক করেন। মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মারপিটে পুলিশ ও পুলিশের সোর্সকে আহত করে শিবলু নামের মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ফাঁড়ী ইনচার্জ আনিছুর রহমান বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান হত্যার উদ্দেশ্যে মারপিটে রক্তাক্ত জখম করার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করেন।