বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শাজাহানপুরে ১হাজার পিস ইয়াবাসহ র‌্যাব সদস্য আটক ১

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার শাজাহানপুরে শাহিনুর রহমান (৩৮) নামের এক র‌্যাব সদস্যকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডোমনপুকুর টিকাদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিনুর শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া গ্রামের একটি ভাড়া বাড়িতে ১০ বছর যাবত বসবাস করছেন। শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন জানিয়েছেন, সেনা সদস্য শাহীনুর রহমান র‌্যাব-৬ এ (খুলনা) কর্মরত আছেন। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের মৃত বারেক সরকারের ছেলে বলে জানাগেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর সেনা সদস্য হিসেবে পরিচয় দিলে বগুড়া সেনানিবাসে যোগাযোগ করা হয়। পরে সেনানিবাস থেকে এসে তাকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এখনও (রাত ৯টা) ওই ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়নি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com