বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়ার গাবতলীতে র্যাব-১২ অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ শহিদ সাকিদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদ তল্লাতলা উত্তরপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় র্যাব-১২ এর এসআই রতন বাদী হয়ে গতকাল গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি থানার ওসি সেলিম হোসেন নিশ্চিত করেছেন।