বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ আটক ১

নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৌদি আরব থেকে আগত সৈয়দ আহমেদ মল্লিক নামে এক যাত্রীকে তল্লাশি করে ২ কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি মদিনা থেকে ঢাকায় অবতরণ করেন। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com