বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সিংড়ায় র‌্যাব-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ আটক ৩

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নাটোরের সিংড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আগ্নেয়াস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব ৫। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার সকালে নাটোর র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৫ এর অভিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকায় এমদাদুল হক দুলালের বাড়িতে অবস্থান নেয়। এ সময় একদল ডাকাত তার বাড়িতে হানা দিলে র‌্যাব সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ডাকাতদের সাথে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে র‌্যাব ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে ডাকাতরা। তারা পালানোর সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোচন এলাকার মৃত আশরাফের পুত্র সাইফুল ইসলাম, নওগাঁর ভবানীগাতি এলাকার মৃত নিজামের পুত্র মোহাম্মদ ইসলাম এবং সিংড়ার মালকুড় কারিকর পাড়ার মনতাজের পুত্র বুলবুল।

র‍্যাব ৫ অধিনায়ক আরো জানান, ডাকাতদলের সদস্যদের আটক করতে গিয়ে দুই র‌্যাব সদস্য আহত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করে। অন্য ডাকাত সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com