বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিএনপি-জামায়াত চক্রকে নির্মূল করতে হবে : ইনু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক অঙ্গনে শান্তি রক্ষায় বিএনপি-জামায়াত চক্রকে একেবারে নির্মূল করার পদক্ষেপ নিতে হবে। তাহলেই কেবল দেশে আর রাজাকার সমর্থিত সরকার হবে না, বাংলাদেশ এই নিশ্চয়তা পাবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, জামাতের দোসর বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে এর সুফল ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে হলে বৈষম্য কমাতে হবে।

তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। মাঝখানে ৭৫ সালে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সামরিক শাসক এবং সাম্প্রদায়িক শক্তি, রাজাকার এবং যুদ্ধাপরাধীরা দেশটাকে দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।

সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাজাকার সমর্থিত কোনো সরকার আর আসবে না, তার নিশ্চয়তা অর্জন করাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com