বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ২য় বিভাগ ফুটবল লিগে আলেয়া ফ্যাশন ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রবিবার বগুড়ার মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল ষ্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ২য় বিভাগ ফুটবল লিগের আজকের ফাইনাল খেলায় আলেয়া ফ্যাশন ফুটবল ক্লাব ৫-১ গোলে ঠনঠনিয়া যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শুরুর ৪মিঃ আলেয়া ফ্যাশন ফুটবল ক্লাবের আতিক, ৬মিঃ ও ৮মিঃ ফরিদুল ২টি গোল কওে দলকে ৩-০ গোলে এগিয়ে নেয়। ২য় অর্ধেও ২৫মিঃ ও ৩০মিঃ আলেয়া ফ্যাশনের সিয়াম ২টি গোল করে। খেলায় ৩২মিঃ ঠনঠনিয়ার অভি-১টি গোল পরিশোধ করলে ৫-১ গোলে খেলা শেষ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্যানেল মেয়ার, জেলা পরিষদ, বগুড়া এবং অতিঃ সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ খান রনি,এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক জনাব শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য- ইমদাদুল হক রতœ, মোঃ জুলফিকার রহমান শান্ত, জামিলুর রহমান জামিল, শফিকুল ইসলাম বাবু, খায়রুল আনাম পুলক। অনুষ্ঠানের সভাপত্তি¡ করেন খাজা আবু হায়াত হিরু, সভাপতি, জেলা ফুটবল এ্যাসোসিয়েশন, বগুড়া।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com