বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ দীর্ঘ একুশ মাস পলাতক থাকার পর অবশেষে ১২ মামলার আসামী কুখ্যাত মাদক স¤্রাট শাহ আলম (৩৮) গতকাল রবিবার শিবগঞ্জ থানায় এসে আত্মসমর্থন করেছেন। থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের কাছে তিনি আত্ম সমর্পন করেন। শাহ আলম মহাস্থান পশ্চিমপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মাদক স¤্রাট ও ১২ মামলার পলাতক আসামী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় এসে আত্ম সমর্পন করেছেন। ভবিষ্যতে আর এধরনের মাদক ব্যবসা ও সেবন সহ কোন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকবেন না বলে তিনি ওয়াদা বদ্ধ হয়েছেন।