বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সকালে বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি। নিহত তরিকুল ভৈরবা পাচপোতা এলাকার বিশ্বাস বাড়ির ছেলে। তিনি সীমান্ত এলাকায় গরুর ব্যবসা করতেন।
আজ বুধবার সকালে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করলেও তার মৃত্যুর কারণ জানাতে পারেনি বিজিবি।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ধারণা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে তার মৃত্যু হয়েছে।
লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্টুপ্লা মাঠের ভেতর তরিকুলের লাশ পাওয়া যায়।
তরিকুলের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।