বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি উঠেছে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে।
ইংলিশ লিগের শেষ আটের লড়াইয়ে বুধবার প্রতিপক্ষের মাঠে অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে কোলচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।
অক্সফোর্ড ইউনাইটেডের সঙ্গে খেলা শুরুর ২২তম মিনিটে গোল দিয়ে ম্যান সিটিকে এগিয়ে নেন জোয়াও কানসেলো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল দিয়ে সমতা আনে অক্সফোর্ড।
সে গোলের ৪ মিনিট পর আবারও দলকে এগিয়ে নেন রাহিম স্টার্লিং।
খেলার শেষ দিকে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ইংলিশ এই মিডফিল্ডার।
কোলচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার ইউনাইটেড খেলা
ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধ পার করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ কোলচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে অবিশ্বাস্য তিন গোল। এতে এগিয়ে গিয়ে শেষ চার অনেকটাই নিশ্চিত করে ফেলে উলে গুনার সুলশারের দল। তিন গোলের মধ্যে মার্কাস র্যাশফোর্ড ও অঁতনি মার্সিয়াল একটি করে গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী।
দিনের অন্য ম্যাচে পেনাল্টি শুট আউটে এভারটনকে ৪-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে লেস্টার। ফলে প্রতিযোগিতার শেষ চারের অন্য দুই দল অ্যাস্টন ভিলা ও লেস্টার সিটি।