বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় নাজমুল আলম (৩২) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, নাজমুলসহ কয়েকজন চোরাকারবারি কক্সবাজারের সীমান্ত এলাকা দিয়ে নদীপথে ইয়াবা নিয়ে আসে। এরপর বিভিন্ন পরিবহনে করে অভিনব পন্থায় ইয়াবাগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।