বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, এ্যাম্পলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী, বগুড়া র্যাব-১২র পক্ষথেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সদর থানাধীন বেলাইল পাড়া ছিলিমপুর মা-বাবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে ১০৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০০ পিস এ্যাম্পল, ৪টি মোবাইল, ৮টি সীম, নগদ ৩ হাজার ৬০০ টাকা এবং ঢাকা মেট্রো-ন-১৮-৫৯০৯ রেজিস্টেশনের একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা হল, জয়পুরহাট জেলার খনজনপুর এলাকার মৃত বাহার উদ্দিন এর ছেলে মোঃ সালাম (২৮), ও একই জেলার চকশেম এলাকার মৃত আবু তাহের এর ছেলে মোঃ মমিন (২৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও এ্যাম্পল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।