বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পর্ণো ভিডিও বিপনন করায় বগুড়াতে ১৬জন গ্রেফতার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পর্ণো ভিডিও বিক্রি ও সংক্ষনের ব্যবসা করে আসছিলো দীর্ঘ দিন ধরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন সপ্তপর্দী মার্কেটে বিভিন্ন দোকানের সামনে ও পার্শ্বে ছোট ছোট টেবিলে কম্পিউটার বসিয়ে মোবাইল ফোন ও চিপসের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ী। ইন্টারনেট সহ বিভিন্ন ভাবে এসব ভিডিও সংগ্রহ করে তরুন সহ বিভিন্ন বয়সের লোকজনের নিকট তারা মোবাইল ফোন ও চিপস সহ পেনড্রাইভে তা বিক্রি করে থাকে।এদেরই ১৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-আরিফুল ইসলাম(২০), মোস্তাফিজার রহমান(২৫), আব্দুল ওয়াহাব(২১), রাসেল হোসেন (২২), সাদেকুর রহমান(২০), রাকিব হোসেন(২০), সামিউল ইসলাম(১৯), মোসাদ্দিকুর রহমান মানিক(২৬), রিপন প্রামানিক(২০), এনামুল হক(২৩), রাশেদ হোসেন(২২), নুর আলম(২১) সোহাগ ইসলাম(১৯), বাপ্পী হোসেন(২১), জিহাদ হোসেন (২০) ও মেহেদী হাসান (২৮)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পসূত্রে জানা গেছে, এক শ্রেণীর পর্ণো ব্যবসায়ী বিভিন্ন বয়সী লোকজনের নিকট ১০ টাকা থেকে ৫শ’ টাকায় পর্ণো ভিডিও বিক্রি করে আসছিলো। এতে অনেক তরুন বিপদগামী হয়। গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টিম গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে এই পর্ণো ভিডিও গ্রাফির ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করে। অভিযানের সময় অনেক পর্ণো ব্যবসায়ী দ্রুত তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। র‌্যাবের অভিযানে ৪৮টি হার্ডডিস্ক, ১৬টি মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড জব্দ হয়।

র‌্যাব বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি বিক্রি ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া আটক হার্ডডিস্ক গুলো পরীক্ষা করে এর সঙ্গে আরো কোন অপরাধমুলক কর্মকান্ড রয়েছে কিনা তা দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com