বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। কুয়াশার কারণে ‘লো ভিজিবিলিটি’ দেখা দেওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে বিঘ্ন ঘটে। পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত (৫ ঘণ্টা) বিমান ওঠানামায় বিঘ্ন ঘটে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে শাহজালালে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। আজ বুধবার সকাল ৮টা থেকে বিমান ওঠানামা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রায় পাঁচ ঘণ্টা বিমান ওঠানামা করতে না পারায় সবকটি ফ্লাইট ঢাকা থেকে বিলম্বে ছাড়তে হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে।