বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১কেজি গাঁজা উদ্ধার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা যায়, বুধবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই আলহাজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার কিচক ইউনিয়নের জয়পুরহাট-বগুড়া মহা সড়কের কেকা ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর গাড়ী চেকিং করা কালে হিলি বন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ব-১১-১৩৯৯ নম্বর যাত্রীবাহী বাসটি রাত ০০.৪৫ ঘটিকার সময় সংকেত দিয়ে থামিয়ে চেকিং করতে থাকে। এসময় বাসের ডি-৩ আসনের যাত্রীকে তল্লাশী করার সময় তার স্কুল ব্যাগের ভিতরে থাকা বিশেষ কায়দায় রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত হচ্ছেন জয়পুরহাট জেলার সদর থানার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের মৃত: আব্দুর রউফ এর ছেলে মোঃ রোস্তম আলী (৩৬) । এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, মাদকের সাথে আমার কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারী যেই হোক না কেন, তাকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com