বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

২০ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ ইউপি সদস্য আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও ২ লাখ ৪০ হাজার নগদ টাকাসহ জাহেদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য।

শনিবার রাত ৮টার দিকে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, জাহেদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরো জানান, আটক জাহেদ হোসেন মেম্বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন বড় মাপের ইয়াবা কারবারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭৩ জন ইয়াবা কারবারির তালিকায় ৬১ নম্বরে তার নাম রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় আটক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com