বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নিজাম উদ্দিন উপজেলার জফরপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা শহরের উত্তর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিনকে আটক করে।
অভিযানে অংশ শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন রঞ্জন দাস, কনস্টেবল পলাশ দেব বর্মন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হাওলাদার।