বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কেন্দুয়ায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ আটক ৮

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নেত্রকোনার কেন্দুয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ আটজনকে আটক করা হয়েছে। রবিবার রাতে থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের একাধিক দল রবিবার রাতে উপজেলা সদর ছাড়াও গড়াডোবা, মাস্কা ও সান্দিকোনাসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালায়। এ সময় উপজেলার মামুদপুর গ্রাম থেকে আর্থিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজহারুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এছাড়া পৌর সদরের সাউদপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে (৩২) ২৫টি ইয়াবা ট্যাবলেটসহ (৩২) আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অন্তত পাঁচটি মাদক মামলা রয়েছে।

এদিকে একই রাতে বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়ে রুহুল (৩৪), সুজন (২৬), আলম (৪২), সোবহান (৫০), ফারুক (৪০) ও জলিল (২৬) নামে ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও পুলিশ উদ্ধার করে। তাদের গ্রামের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। পরে পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তারকৃত জুয়াড়িদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com