বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
বগুড়া সংবাদদাতা : বগুড়ার গড়-মহাস্থান শালবাগানের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও পতিতা সম্রাজ্ঞী পারভিন আক্তার পারীর বাড়িতে শিবগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ১ খদ্দের সহ ৩ পতিতাকে আটক করেছে। শুক্রবার দুপুরে শালবাগান এলাকার পারীর বাড়িতে এঘটনা ঘটে। এসময় পারী ছদ্মবেশে পালিয়ে যায়। এর আগেও পারীকে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানায়, আরও বেশকিছু পতিতা পোষক এলাকার দজ্জাল নারীরা বাহিরে থেকে পতিতা নিয়ে এসে বাড়ি ভাড়া দিয়ে পতিতা ব্যবসা করছে। তাদের এলাকার বেশকিছু অসাধু দাপটে ব্যক্তিরা সাপোর্ট দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতাল (রহ:) পরিত্র মাজারের পাশে জুম্মার দিনে এমন অসামাজিক কার্যকলাপ দিনদুপুরে পরিচালনা করায় এলাকাবাসী পারীসহ অন্যদের দ্রুত আটক করে শাস্তির দাবি জানিয়েছেন।