বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এলপি গ্যাসের মূল্য নির্ধারণে কমিশন চেয়ে রিট

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য নির্ধারণে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন আজ সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে এলপি গ্যাসের সিলিন্ডারের গায়ে দাম উল্লেখ করারও নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com