বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতির সময় মুন্সিসহ ৮ জন গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান গোপন সূত্রে সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রস্তুতির সময় বেতগাড়ী সোনাদেউল গ্রামের সাজু মিয়ার বাড়ী থেকে মুন্সি সহ ৮ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ওছলগাড়ী গ্রামের মুন্সি শরিফুল ইসলাম, বর যাত্রী জমসের আলী, নান্নু শেখ, আইয়ুব আলী, বুলবুল ইসলাম, জালাল উদ্দিন, মোকশেদুল ইসলাম,ওহাব আলী। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বর ও কনে পুলিশকে টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com