বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
বগুড়া সংবাদদাতা : বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া গ্রামে জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এলাকার কুখ্যাত মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী নাজু (৪২) কে আটক করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ী বাঘোপাড়া মধ্যপাড়া গ্রামের পুটু মিয়ার পুত্র। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ (ওসি) আছলাম আলী(পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেছেন মঙ্গলবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।