বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানী ঢাকার কলাবাগানে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নয়ন রায়,ঢাকা : রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় নর্থ সার্কুলার রোডে ভাড়া বাসায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাজেদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের পর সাজেদার স্বামী ফেরদৌস আলমকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পেশায় রিকশাচালক ফেরদৌস স্ত্রী সাজেদা ও দুই ছেলেশিশু নিয়ে ভাড়া বাসায় থাকেন। ফেরদৌস বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তিনি সাজেদাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় কলাবাগান থানার পুলিশ জানায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com