বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জ থানা পুলিশের অভিযান ২৫ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযান ২৫ বোতল ফেন্সিডিল সহ এক যুবক আটক। থানা সূত্রে জানা যায়, কিচক ইউনিয়নের কিচক কেকা ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর একজন লোক আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল হেফাজতে লইয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নিদের্শে থানার এসআই শহিদুল ইসলাম-১ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌছিলে একজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে। আটকৃত যুবকের দেহ তল্লাশী করে তার একটি কালো কাপড়ের তৈরী বিশেষ ভাবে শরীরের বাঁধা ব্যাগের মধ্যে রক্ষিত ২৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত যুবক বগুড়া জেলার সদর থানার চকলোকমান কোলনী গ্রামের মৃত: চুন্নু মিয়ার ছেলে মোঃ শাকিব (২০), বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com