বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় কর্মরত ডাক্তারদের সুরক্ষায় নিজ অর্থায়নে অ্যাপ্রোনসহ বিভিন্ন উপকরণ দিলেন এমপি বাবলু

নয়ন রায়,বগুড়া : আজ রবিবার জেলার শাজাহানপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা ৪টায় ৪২বগুড়া-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু’র নিজ অর্থায়নে গাবতলী ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তারদের সুরক্ষার জন্য অ্যাপ্রোনসহ বিভিন্ন উপকরণ দিলেন। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত ডাঃ মোতারব হোসেন, গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সারমিনা পারভিন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, মহিষাবান ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আলিম সহ দুই উপজেলার কর্মরত ডাক্তারগণ। এমপি বলেন, “সামন্য কয়েক দিন কষ্টের চেয়ে মৃত্যু ঝুকি অনেক বড় তাই আসুন নিরাপদে থাকি স্বাস্থ্যবিধি মেনে চলি।”

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com