বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পূর্ব বগুড়ার ত্রাস হাড়ি জুয়েল গ্রেফতার

সাবগ্রাম নারুলী তথা পূর্ব বগুড়ার শীর্ষ সন্ত্রাসী শ্রী জুয়েল সরকার ওরফে হাঁড়ি জুয়েলকে আটক করেছে সদর থানা পুলিশ। গতরাত সাড়ে দশটার দিকে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এঁর নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ জুয়েলকে কাহালু থানা এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে একটা পিস্তল থাকার কথা স্বীকার করলে তাকে নিয়ে তার বাড়ি সাবগ্রামে অভিযান চালানো হয়। সেখানে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার দেখিয়ে দেয়া মতে একটি বিদেশি পিস্তল, দুইটা ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। হাঁড়ি জুয়েলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা চাঁদাবাজি,হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানা গেছে। সে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com